নাগরিক রিপোর্ট:
বরিশাল সরকারি ব্রজমোহন (বি.এম) কলেজ ছাত্রাবাসগুলো সংস্কার ও ছাত্রাবাসের ফি কমানোসহ ১১ দফা দাবীতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকালে ক্যাম্পাস ও সংলগ্ন সড়কে বিক্ষোভ শেষে অধ্যক্ষ মো. প্রফেসর ড. গোলাম কিবরিয়ার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। শিক্ষার্থীদের দাবী মেনে নেয়া না হলে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনের নেতৃত্বদানকারীদের অন্যতম শিক্ষার্থী আবু রায়হান বলেন, ছাত্রাবাসগুলো সংস্কার করে বসবাসউপযোগী করে তোলা, বর্ধিত ছাত্রাবাস ফি বাতিল, বহিরাগতদের আনাগোনা রোধে প্রাচীর নির্মান এবং ছাত্রাবাসের পুকুরগুলোর ইজারা বাতিল করে পূনরায় ছাত্রাবাসের নামে বরাদ্ধ দেয়াসহ ১১ দফা দাবী জানিয়েছেন। তাদের দাবীগুলো পুরনে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে কলেজের সকল কার্যক্রম বন্ধ করে দেবেনে। এক্ষেত্রে কলেজ প্রশাসন পুলিশী হয়রানি করলে শিক্ষার্থীরা দাবী আদায় না হওয়া ক্লাসে ফিরে যাবেন না।
এসব দাবীতে শিক্ষার্থীরা বেলা ১১টায় কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাস ঘুরে সংলগ্ন কলেজ রোড সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা অধ্যক্ষর কাছে স্মারকলিপি প্রদান করেছে।
অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া স্মারকলিপি গ্রহন করে শিক্ষার্থীদের বলেন, তাদের দাবীগুলো পুরন করা ক্ষমতা কলেজ প্রশাসনের নেই। সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাবীগুলো পুরনের চেষ্টা চালাবেন।
প্রসঙ্গত, ১৩২ বছরের প্রাচীন সরকারি বিএম কলেজের ৬টি ছাত্রাবাসে এক হাজার ২০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। ছাত্রাবাসগুলোতে সব সময় ধারন ক্ষমতার দ্বিগুন শিক্ষার্থী বাস করেন। অনেক পুরানো এ ছাত্রাবাসগুলোর বেশীরভাগই সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
