একসঙ্গে ৫ সন্তানের জন্মদিলেন কুষ্টিয়ার এক নারী

Spread the love

নাগরিক ডেস্ক : কুষ্টিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন নামে এক নারী। আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের জন্ম হয়। মায়ের অবস্থা স্বাভাবিক থাকলেও নবজাতকদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসক।

সাদিয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের সোহেল রানার (২৫) স্ত্রী। কুষ্টিয়া মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আফরোজ এ তথ্য জানিয়েছেন।

শিশুদের বাবা সোহেল রানা জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। প্রথমবার তার স্ত্রী সন্তান প্রসব করেছেন। একসঙ্গে জন্ম নেওয়া এই পাঁচ সন্তানের মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে।শিশুদের বাবা সোহেল রানা জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। প্রথমবার তার স্ত্রী সন্তান প্রসব করেছেন। একসঙ্গে জন্ম নেওয়া এই পাঁচ সন্তানের মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *