ববিতে ভ্যাক্সিন কার্যক্রম শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রদান কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মাধ্যমে দুইদিন ব্যাপী শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চলবে। বুধবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম, সহকারী প্রক্টর মো. মিজানুর রহমান, ড. মো. মাহফুজ আলম, মোঃ সানবিন ইসলাম, মো. মাজেদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ তানজীন হোসেন, ডাঃ শাম্মী আরা নিপাসহ বিসিসির কর্মকর্তা ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

ববি সুত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় ববির যে সকল শিক্ষার্থীরা এখনও কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহণ করেননি তারা সহজেই রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাক্সিনের ১ম ও ২য় ডোজ গ্রহণ করতে পারবেন। প্রায় সাতশ শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাক্সিন গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *