পরীক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল জেলার বিভিন্ন উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের করোনা টিকা দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার মো সাইফুল হাসান বাদল।

প্রাথমিকভাবে জেলার ২৪ হাজার ৪০৩ জন শিক্ষার্থী ফাইজারের টিকা গ্রহণ করবেন। এর মধ্যে ৭ হাজার ৩০১ জন বরিশাল মহানগরীর এবং বাকিরা মহানগরীর বাইরে বরিশাল জেলার পরীক্ষার্থী। আগামী ২৫ নভেম্বরের মধ্যে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে এর আয়োজক বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান, শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *