নাগরিক ডেস্ক : পর্দায় বেশ কয়েক বার বিয়ের পিঁড়িতে বসেছেন। লাল বেনারসি, মাথায় মুকুট পরে মুখে চন্দন লাগিয়ে পানপাতায় মুখ ঢেকেছেন। কিন্তু বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন রাইমা সেন? সম্প্রতি নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাইমা।
নিজেকে নিয়ে রটতে থাকা গুঞ্জন বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল সুচিত্রা-নাতনি। সম্প্রতি এক চিত্রগ্রাহকের সঙ্গে নাম জড়িয়েছিল তার। উত্তর দেওয়ার আগেই খানিক ক্ষোভ প্রকাশ করে রাইমা বলেন, ‘‘যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। আমি কোনও চিত্রগ্রাহকের সঙ্গে ছবি যেই তুললাম, আর ১০টি গল্প হয়ে গেল! আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা-বাবা আছেন। তাদের বন্ধুরা এই সব মিথ্যা গল্প ওদের পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই।’
এর পরে খানিক স্থির হয়ে বললেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করবো না। নিজের কাজটাই মন দিয়ে করবো। নিজের মতো করে থাকবো।”

Your prose crafts striking imagery in my mind. I can easily envisage every detail you portray.
This piece struck a chord with me on a deep level. It’s like you read my mind!