ভাতা বঞ্চিতদের নিয়ে অনশনে কাউন্সির

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের মেহেন্দীগঞ্জে এক বছর ধরে ভাতা পাচ্ছেন না শতাধিক হতদরিদ্র। স্থানীয় কাউন্সিলর মোতালেব হোসেন জাহাঙ্গির ভাতাভোগীদের চাপে একাধিকবার সমাজসেবা কার্যালয়ে ছুটেছেন। কিন্তু সংশ্লিস্ট কর্মকর্তা এ বিষয়ে কোন ভ্রুক্ষেপই করেননি। যেকারনে বুধবার বঞ্চিত ভাতাভোগীদের নিয়ে সকাল থেকে অনশন করেছেন কাউন্সিলর জাহাঙ্গির। শেষ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনশনরতদের ডেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সেখানে সমাজসেবা কর্মকর্তার উপর ক্ষোভ ঝাড়েন অসহয় এসব হতদিরদ্র।

পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন জাহাঙ্গির বুধবার বিকেল সোয়া ৫টায় বলেন, তিনি এখনও অনশনে আছেন। তাকে ইউএনও ডেকে পাঠানোয় তার কার্যালয়ে বসে আছেন। কাউন্সিলর জাহাঙ্গির বলেন, গত এক বছর ধরে পৌর এলাকার অন্তত ১০০ হতদরিদ্র বয়স্ক, বিধবা, পঙ্গুভাতা বঞ্চিত হচ্ছে। তাদের অনুরোধে সমাজসেবা কর্মকর্তাকে বহুবার বলেও সমস্যার সমাধান পাননি। যেকারনে এর প্রতিবাদ জানিয়ে বুধবার তিনি (কাউন্সিলর) ১০জন ভাতাভোগী নিয়ে সমাজসেবা কার্যালয়ের সামনে অনশন শুরু করেন। ইউএনও বলেছেন এ সমস্যা সমাধান করে দিবেন। কিন্তু ভাতাভোগীরা মোবাইলে ৩ থেকে ৪ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও পাচ্ছেন না। তাদের তিনি কি জবাব দিবেন।

জানা গেছে, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে অনশনরত অধিকাংশই সত্তোরার্ধো। উলানিয়া ইউনিয়ন থেকে আসা শত বছরের বৃদ্ধা সূর্য্য বান বলেন, ১০ বছরের পুরানো বিধবা ভাতার বই (বই নং: ২০৪৫) এক বছর লুকিয়ে রাখে সমাজসেবা অফিস। পরে নতুন বই প্রদান করলেও গত এক বছর বিধবা ভাতা পাচ্ছেন না তিনি। চরহোগলা ১ নং ওয়ার্ডের জন্মান্ধ ইউনুছ, বাক প্রতিবন্ধি হোসনে আরা, বৃদ্ধা ইসকান্দার, বিধোবা ফাতেমাও ছিলেন এ অনশনে।

সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসানকে এ বিষয়ে জানতে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি। তিনি প্রশিক্ষনে আছেন বলে তার দপ্তরের স্টাফরা জানান।
এব্যপারে মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুননবী বলেন, তিনি অভিযোগ পেয়ে দুপুরেই খোজ নেন। বিকেলে শোনেন কাউন্সিলর ভাতাভোগীদের নিয়ে তখনও অনশন করছেন। পরে তাদের ডেকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। যারা তথ্য জটিলতায় পড়েছেন তাদের ভাতার বই মেন্যুয়াল থেকে অনলাইনে যাওয়ার পর থেকে ৯ মাস ধরে ভাতা পাচ্ছেন না।

তিনি বলেন, সমাজসেবা অফিসার ট্রেনিং এ আছেন। কিন্তু ১০০ না হোক ১০জনও ভাতা বঞ্চিত হলে তা কেন হচ্ছে তার জবাব সংশ্লিস্টদের কাছে চেয়েছেন। কাজও শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *