বরিশাল:
বরিশালে শান্তিপূর্ন ও সুষ্ঠভাবে বৃহস্পতিবার প্রথম দিনে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার শুরুতেই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে। নগরীর অধিকাংশ কেন্দ্রে এ চিত্র দেখা যায়।
এ বছর বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১২১ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ৬৮ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ছাত্রী ৩৫ হাজার ৫০২ জন ও ছাত্র রয়েছে ৩২ হাজার ৯৩৯ জন। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ তথ্য জানিয়েছেন।
