জুমার পরেই চরমোনাই মাহফিল শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট : চvরমোনাই দরবার শরীফের ৩দিন ব্যাপী অগ্রায়ন মাসের বার্ষিক ওয়াজ মাহফিল আজ শুক্রবার শুরু হবে। জুম্মার নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সুচনা করবেন। আগামী সোমবার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। চরমোনাই মাহফিলে কয়েক লাখ মুসুল্লীর সমাবেশ ঘটে।
দূর্যোগপূর্ন আবহাওয়া অব্যাহত থাকায় মাহফিল প্রাঙ্গনে মুসুল্লীরা দূর্ভোগে পড়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবারও বরিশালে মেঘলা আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল।
চরমোনাই মাহফিল মিডিয়া কমিটির সদস্য কে.এম শরীয়তউল্লাহ জানান, মাহফিলে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর মোট ৭টি বয়ান হবে। তারমধ্যে ৫টি বয়ান করবেন চরমোনানাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং দুটি বয়ান করবেন পীরের ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
এছাড়া দ্বিতীয় দিন শনিবার দুপুরে ওলামা মাশায়েখ সম্মেলন এবং তৃতীয় দিন রোববার দুপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হবে মাহফিল প্রাঙ্গনে।
কে.এম শরীয়ত উল্লাহ জানান, চরমোনাইর প্রত্যেকটি মাহফিলে এক সপ্তাহ আগে মুসুল্লীরা আসতে শুরু করেন। মাহফিলের নির্ধারিত তারিখ ছিল ৮, ৯ ও ১০ নভেম্বর। ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টি শুরু হলে তারিখ পিছিয়ে আজ শুক্রবার শুরু করা হবে। এবার আগে আসা মুসুল্লাীরা নিজ এলাকায় ফিরে গেলেও গতকাল বৃহস্পতিবার থেকে আবার আসতে শুরু করেছেন।##

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *