রসুলপুরে পূর্নবাসন ছাড়া উচ্ছেদের পায়তারা!

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরীর ৯নং ওয়ার্ড রসুলপুর চরে পূর্ণবাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধ করা সহ ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরন নিশ্চিত করার দাবী জানিয়ে মানববন্ধন ও জেলা প্রশাসক বরারবর স্বারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। রোববার সকাল ১১টায় নগরীর সদররোডে রসুলপুর এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের মহানগর সভাপতি জোহরা রেখার সভাপতিত্বে মানববন্ধনচলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।

জানা গেছে ২০০ত সাল থেকে রসুলপুর চরে প্রায় ৭শ ঘরে ৪ সহস্রাধিক মানুষ বসবাস করে আসছে। বিসিসির হোল্ডিং ট্রাক্সও পরিশোধ করছেন তারা। রসুলপুরে ১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫টি মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে।

মানবন্ধনে জানানো হয়- চলতি বছরের নভেম্বর থেকে রসুলপুর চর থেকে একটি মহল জায়গা নেয়ার পাঁয়তারা করছে। তারা বলেন, কোন প্রকার আগাম নোটিশ না দিয়েই উচ্ছেদের চেস্টা চলছে। তাই পূর্ণবাসন ছাড়া জমি থেকে উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবী জানান সেখানকার বাসিন্দারা।

এসময় আরো বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা আহবায়ক ইমরান হাবীব রুমন, রুমা বেগম, সেলিনা বেগম, শহিদুল ইসলাম, মোশারেফ হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *