নাগরিক রিপোর্ট:
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বরিশালে সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বরিশাল এর আয়োজনে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন, প্রকৌশলী গোলাম কবীর প্রমূখ।
সভায় অতিথিরা আন্তর্জাতিক অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে দিবস উপলক্ষে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি (এসএসসি) প্রদান করার পাশাপাশি বরিশাল জেলায় ২ জন রেমিট্যান্স প্রদান কারিকে ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
