বিজয় র‌্যালীতে নগরে আ’লীগ নেতাকর্মীর ঢল

Spread the love

নাগরিক রিপোর্ট:
বিজয়ের ৫০ বছর উপলক্ষে বরিশাল নগরীতে বর্নাঢ্য বিজয় র‌্যালী করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার বিকেলে জেলা ও মহানগর আ’লীগের উদ্যোগে এ বিজয় মিছিলে নেতাকর্মীদের ঢল নামে।

নগরের সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে বের হওয়া এ বিজয় র‌্যালীর নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

র‌্যালীতে অংশগ্রহন করেন মহানগর আ’লীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গির, জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস, নগর আ’লীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, জেলা

যুবলীগের সভাপতি জাকির হোসেনসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ছাড়াও আ’লীগের সর্বস্তরের নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *