নাগরিক ডেস্কঃ
আয়ারল্যান্ডে করোনার সংক্রমন দ্রুত বেড়ে যাওয়ায় সরকারি বিধি নিষেধ ও কমিউনিটির নিরাপত্তাকে সন্মান জানিয়ে আগামী ২৫ ডিসেম্বর গলওয়ে বাংলাদেশ কমিউনিটির নির্ধারিত যে অনুস্ঠান ছিলো,তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে গলওয়ে বাংলাদেশ কমিউনিটি।
করোনা পরিস্থিতির উন্নতি ও সরকারী বিধি নিষেধ শিথিলের ঘোষনা হলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী কর্মসূচির তারিখ জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে গলওয়ে কমিউনিটির সাথে সংশ্লিষ্টরা।
ইচ্ছে থাকা সত্বেও অনুস্ঠানটি আয়োজন করতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন তারা। করোনায় কমিউনিটির প্রতিটি মানুষ স্বাস্থ্য বিধি মেনে নিজেকে নিরাপদ রাখা সহ অন্যকেও নিরাপদ রাখবে- এ প্রত্যাশা গলওয়ে বাংলাদেশ কমিউনিটির।
