নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরীতে হলুদ অটোরিকশার বৈধতা ও চলাচলের অনুমতি, সকল চালকদের লাইসেন্স প্রদান, নগরীর ৫০ হাজার অটো শ্রমিকদের বাচাঁর সুযোগ সহ ৭ দফা দাবীতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। জেলা ও মহানগর ব্যাটরী চালিত (হলুদ অটো রিক্সা) শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বুধবার সকালে এসব দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। নগরীর ফকিরবাড়ি রাখাল বাবুর পুকুর নামকস্থানে ৭ দফা দাবী আদায়ের লক্ষে এই সমাবেশ শুরু হয়।
বরিশাল মহানগর (অটোরিক্সা) শ্রমিক সংগঠনের সভাপতি মোশারেফ গাজির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক লতিফ সিকদার লেদু, সহ সভাপতি জামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক কালাম সরদার, কোষাধাক্ষ জামাল গাজি প্রমুখ।
পরে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করেন।
