বরিশাল ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল ক্যাডেট কলেজের ৩৯তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন শেখ হাসিনা সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ।

তিনটি হাউসে বিভক্ত (শহীদ সোহ্রাওয়ার্দী, শেরে-ই-বাংলা এবং শরিয়তউল্লাহ) প্রতিযোগী ক্যাডেটবৃন্দ ২৬টি ইভেন্টে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২১ এ শহীদ সোহ্রাওয়ার্দী

হাউস বিজয়ী ও শেরে-ই-বাংলা হাউস উপবিজয়ী হয়। বছরের সকল প্রতিযোগিতার ফলাফলের সমন্বয়ে সার্বিকভাবে বিজয়ী হয় শহীদ সোহ্রাওয়ার্দী হাউস এবং উপবিজয়ী হয় শেরে-ই-বাংলা হাউস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *