নাগরিক রিপোর্ট:
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান বলেন, পৃথিবীর কোথাওে দিনের ভোট রাতে নেই। শেখ হাসিনা নির্বাচনকে ভয় পান, তাই রাতে ভোট নিয়েছেন। জনগন ভোট দিতে পারলে শেখ হাসিনার গোপলগঞ্জেও জামানত বাজেয়াপ্ত হতো। যেকারেন নির্বাচন ব্যবস্থা ধংস করেছেন তিনি। প্রস্তুত থাকুন, আন্দোলনের ডাক আসবে। এই সরকারকে পতন করা হবে।
ভোট অধিকার হরণ দিবস উপলক্ষে বরিশালে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দুপুরে নগরীর সদররোডস্থ বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আলী হায়দার বাবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, বরিশাল আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের নিশি রাতে ভোট করে এই সরকার ক্ষমতায় এসেছে। তারা জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন আর মানুষ ভোট দিতে চায়না। এই স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের এখন একটাই দাবি এই অবৈধ সরকারের পতন ঘটানো। সমাবেশে বিএনপি কর্মীরা কালো পতাকা প্রদর্শন করেন।
