বরিশাল সিটি মেয়র সাদিককে ৭ কাউন্সিলরের আইনী নোটিশ

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে আইনী নোটিশ দিয়েছেন ৭ জন কাউন্সিলর। গৃহকর বৃৃদ্ধি, কর্মকর্তা-কর্মচারীদের ওএসডি করে রাখা, হাট-বাজার ইজারা না দেয়া এবং সম্মানি কম দেয়াসহ ছয়টি অভিযোগ তুলেছেন ওই কাউন্সিলরা। তাদের পক্ষে আইনজীবী আজাদ রহমান রোববার মেয়রসহ বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে আইনী নোটিশ দেন।
অ্যাডভোকেট আজাদ রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মেয়র সাদিক আবদুল্লাহসহ অপর দুজন নোটিশপ্রাপ্তির ১৫দিনের মধ্যে যথাযথ জবাব না দিলে অভিযোগগুলো সত্য বলে ধরে নেয়া হবে। পরবর্তীতে তার বিরুদ্ধে নোটিশদাতারা আদালতে আইনের আশ্রয় নিতে পারবেন।
নোটিশদাতা কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডের আমির হোসেন বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ডের তৌহিদুল ইসলাম বাদশা, ২০ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নম্বর ওয়ার্ডের এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ডের শরীফ মো. আনিচুর রহমান, ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবীর এবং ৩০ নম্বর ওয়ার্ডের ফরিদ আহমেদ।
আইনী নোটিশে মেয়র সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগগুলো হচ্ছে- তিনি (মেয়র) দায়িত্বগ্রহনের পর গৃহকর বৃদ্ধি করেছেন ১ হাজার গুন, সরকারী আদেশ-নির্দেশ উপেক্ষা করে নগর ভবন পরিচালনা করা, পরিষদের প্রথম সভায় কাউন্সিলদের নগর ভবনে যাতায়াত নিষিদ্ধ করেছেন, অযৌক্তিক অভিযোগ তুলে বিপুল সংখ্যক স্থায়ী কর্মকর্তা-কর্মচারীকে ওএসডি করে রেখে অস্থায়ী কর্মচারীদের গুরুত্বপূর্ন পদে পদায়ন, কোন দরপত্র আহ্বান ছাড়াই ব্যক্তি বিশেষকে নগরীর হাট-বাজার ইজারা দেয়া হচ্ছে এবং নোটিশদাতা ৭ জন কাউন্সিলরকে সম্মানির টাকা কম দেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *