নাগরিক রিপোর্ট:
বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর শাখা প্রতিনিধি সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। নগরীর চাঁদমারী এম. সি. অডিটোরিয়ামে অনুষ্ঠিতপ্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক।
প্রধান অতিথি বলেন- ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে দিন দিন মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। বিশেষ করে শিক্ষার সর্বস্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা না থাকায় তরুন প্রজন্ম বেপরোয়া হয়ে উঠছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির নগর সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ শোভন, দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান, তথ্য গবেষণা ও প্রচার
সম্পাদক- মুহাম্মাদ ইয়াকুব সিয়াম প্রকাশনা ও দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ ও কল্যান সম্পাদক নাজমুল ইসলাম সুজন প্রমূখ।
