সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে আহত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের গৌরনদীর নলচিড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধাকে (৭১) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর অবস্থায় মঙ্গলবার রাজধানীতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

আহত সাবেক ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী মৃধা অভিযোগ করেন, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কয়ারিয়া টেম্পো স্ট্যান্ডে আতাহার প্যাদার চায়ের দোকানে বসা ছিলেন। এসময় নলচিড়া ইউপির মেম্বার আ’লীগ নেতা শহিদ খানের নেতৃত্বে ১০-১২জন নেতাকর্মী লোহার রড ও পাইপ এবং লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত ফুলা জখম করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা মঙ্গলবার সকালে ঢাকায় প্রেরণ করা হয়। তবে উপজেলা আ’লীগের সভাপতি এইচ. এম জয়নাল আবেদীন জানান, ওই হামলার ঘটনার সাথে আ’লীগের কোন নেতাকর্মী জড়িত নয়।

এব্যপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, তার এ বিষয়ে কিছুই জানি না। লিখিত অভিযোগও পাননি। অভিযোগ দিলে খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *