বরিশালে গনটিকায় ব্যাপক সারা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে করোনা সংক্রমন রোধে গনটিকা কার্যক্রমে ব্যাপক সারা পড়েছে। শনিবার নগরীসহ জেলার ১০ উপজেলায়ই সাধারন মানুষ গনটিকা গ্রহন করেন। নগরের ২০টি কেন্দ্রসহ ভ্রাম্যমান টিম প্রথম ডোজ যারা গ্রহন করেননি তাদের টিকা নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্তরা।

করোনার গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। শনিবার সকাল সাড়ে ১১ টার সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ করোনা ভাইরাস ভ্যাকসিন টিকা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, সহকারী কমিশনার মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।

এসময় জেলা প্রশাসক টিকা নিতে আসা সাধারণ মানুষের সাথে টিকা কার্যক্রম নিয়ে কথা বলেন। তিনি টিকা গ্রহণকারীদের ফুলেল শুভেচ্ছা জানান। এদিকে নগরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *