কীর্তনখোলায় গ্রীনলাইনের ঢেউয়ের তোরে যাত্রীবাহী ট্রলার ডুবি

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের কীর্তনখোলা নদীতে ঢাকা থেকে বরিশালগামী এমভি গ্রীনলাইন-৩ এর ঢেউয়ের তোরে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রলারটি বরিশাল নগর থেকে অর্ধশতযাত্রী নিয়ে হিজলা উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। রোববার দুপুরে নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীর মাঝে এ নৌ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে বলেন, তারা খোজখবর নিচ্ছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশাল নগরীর স্টিমারঘাটে যাত্রী নিয়ে আসছিলো এমভি গ্রীনলাইন-৩। নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় পৌঁছলে গ্রীনলাইনের তীব্র ঢেউয়ে বরিশাল থেকে ছেড়ে যাওয়া হিজলাগামী যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এক পর্যায়ে ঘটনাস্থলের কাছাকাছি থাকা কয়েকটি ট্রলার দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে এবং অনেকে সাঁতরে নদীর তীরে ওঠে।

এতে যাত্রীদের মালামালের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন বরিশাল নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান। খবর শুনে ঘটনাস্থলে নৌ পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *