বাম জোটের হরতাল সফলে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট:

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স প্রদান সহ বিভিন্ন দাবীতে আগামী ২৮ মার্চ বাম জোটের অর্ধ দিবস হরতাল সফল করার লক্ষ্যে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।

সংগঠনের জেলা কমিটির ব্যানারে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বিবির পুকুরপাড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ফ্রন্টের সহসভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *