পরীমনির ভক্তরাই মদপানে অনুমতির সমর্থন করে

Spread the love

নাগরিক রিপোর্ট:
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকার যুবকদের মদপানে অনুমতি দেয়ার পয়তারা করছে। এর পেছনের ভারত সরকারের ষড়যন্ত্র আছে। মদপানের অনুমতি দেয়া হলে আন্দোলনে ইসলামপন্থী জনগন ও সরকার মুখোমুখি অবস্থানে যাবে। এ সুযোগে দূর্বল সরকারের কাছ থেকে নানা অনৈতিক সুবিধা আদায় করে নেবে ভারত সরকার।

বুধবার বিকালে বরিশাল নগরীর অশ্বিনী হল চত্বরে ইসলামী যুব আন্দোলনের জেলা ও মহানগর শাখার তৃনমূল প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মুফতি ফয়জুল করীম এসব কথা বলেন।

ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহর সভাপতিত্বে তৃনমুল সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেস্টা প্রিন্সিপল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *