বিএম কলেজ গেটে প্রাইভেট কারের ধাক্কায় পরীক্ষার্থী নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট : পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরা হলোনা নাদিম হোসেনের (২৩)। তাকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন নাদিম। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে বরিশাল ব্রজমোহন কলেজের মসজিদ গেটে এ দূর্ঘটনা ঘটে।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, নাদিম হোসেন নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার্থী। সে বিএম কলেজে কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করে। বিকাল ৫টায় পরীক্ষা শেষ হলে কলেজের মসজিদ গেট দিয়ে মোটরসাইকেলে বের হওয়ার হওয়ার সময় একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। নাদিম বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া সড়কে আর.আর.এফ পুলিশ লাইন্স সংলগ্ন মনিরুল ইসলাম আশ্রাফের ছেলে।
নাদিমের সহপাঠী মাসুম বিল্লাহ জানান, নাদিম মোটরসাইকেলে কলেজ গেট থেকে বের হয়ে কলেজ সংলগ্ন মুল সড়কে ওঠার সময় একটি প্রাইভেট কার এসে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পরে। তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম রাত পৌনে ৮টায় জানান, ঘাতক প্রাইভেট কারটি পালিয়ে গেছে। নিহত নাদিমের মৃতদেহ শেবাচিম হাসপাতালে রয়েছে। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা হাসপাতালে উপস্থিত আছেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *