‘টিসিবির ট্রাকের পেছনে দেশের মানুষ ছুটছে’

Spread the love

নাগরিক রিপোর্ট:
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, টিসিবির ট্রাকের পিছনে মা-বোন সহ অসংখ্য মানুষ ছুটছে। এই পরিস্থিতি দেখলে বঙ্গবন্ধু স্বস্তি বোধ করতেন না। অথচ এখন তার দলের অনুসারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে মানুষের কষ্টের বিষয়টি উপহাস করে উড়িয়ে দেয়। বৃহস্পতিবার বিকেলে বরিশালের নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরি পরিদর্শণ ও লাইব্রেরিতে আলোচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।

মেনন আরো বলেন, বানিজ্যমন্ত্রী স্বীকার করেছেন টিসিবির ট্রাকের পিছনে মধ্যবিত্তরাও লাইন দিচ্ছে, সেটাকে একটি ব্যবস্থার মধ্যে আনার দোষ কি? এই কারনেই আমরা রেশনিং ব্যবস্থা চালু করার কথা বলছি। কিন্তু বলা হয় রেশনিং ব্যবস্থায় দুর্নীতি হয় স্বজনপ্রীতি হয়। তিনি আহবান জানান, দেখিয়ে দিন যে ১ কোটি কার্ড বিতরণে কোন দুর্নীতি হয়নি!

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট শেখ টিপু সুলতান, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার, অধ্যাপক টুনু রানী কর্মকার, মোজাম্মেল হক ফিরোজ, হিরণ কুমার মিঠু, শামিল শাহরোখ তমাল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *