নাগরিক রিপোর্ট:
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বরিশাল হচ্ছে দক্ষিনাঞ্চলের প্রবেশদ্বার। নৌ, স্থল এবং আকাশপথে সারাদেশের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে এখানকার।
পদ্মাসেতু চালু হওয়ার পরে বরিশালের দুরত্ব কমবে, বানিজ্যিক গুরুত্ব আরও বাড়বে। বৃহস্পতিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, কবি জীবনানন্দ দাশ, শের-ই-বাংলা এ কে ফজলুল হকসহ গুনীজনদের পূণ্যভূমি বরিশাল। বরিশালে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি।
রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী শাহ রিয়াজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের খুলনা অঞ্চলের সেকেন্ড সেক্রেটারি অসীম কুমার শান্ত্রা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল কাদের হাওলাদার, সাংবাদিক অপূর্ব অপু প্রমুখ।
