নাগরিক রিপোর্ট:
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, আওয়ামী লীগ দেশের স্বাধিনতা খেয়েছে, এখন গণতন্ত্রকে খেয়ে ফেলেছে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশলীগ দিয়ে। আজ দেশে ক্ষুধার যন্ত্রনায় মা তার সন্তানকে বিক্রি করছে। অপরদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির সংবাদ গণমাধ্যমে প্রচারিত হওয়ার পরও অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় সাধারন মানুষের ভাগ্য নিয়ে রসিকতা করছেন। তিনি সংসদের দাড়িযে বলেন, জিনিসপত্রের দাম নাকি সহনলিলতার মধ্যে রয়েছে।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্ণীতির প্রতিবাদে বরিশাল সদর উপজেলা বিএনপির প্রতিকী অনশন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তৃতা করেন অ্যাডভোকেট শিরিন। ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সদর রোড বিএনপি কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালিত হয়। ।
বরিশাল সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রতীকী অনশন কর্মসূচীতে আরও বক্তৃতা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতউল্লাহ, বরিশাল জেলা (দক্ষিণ) আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু,
সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, বিএনপি নেতা আ.ন.ম সাইফুল আহসান আজিম, অ্যাডভোকেট সাদেকুর রহমান লিঙ্কন, আলহাজ্ব নুরুল আমিন, মন্টু খান প্রমুখ। এদিকে বাকেরগঞ্জে একই দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
