ঘরমুখো ঈদের যাত্রীর চাপ

Spread the love

নাগরিক রিপোর্ট:
ঈদ উল ফিতর উপলক্ষে বরিশাল সহ দক্ষিনাঞ্চলের মানুষের বাড়ি ফেরা নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইতোমধ্যে ফিরতে শুরু করেছে লঞ্চ, বাস, স্টীমারে দুরদুরন্ত থেকে যাত্রীরা। বন্দরে এ লক্ষ্যে মহা কর্মযোগ্য চলছে বিআইডব্লিউটিএ, মেট্রোপলিটন পুলিশ ও সিটি করপোরেশনের উদ্যোগে।

মেট্রোপল্টিন পুলিশের পক্ষ থেকে নৌবন্দরে কন্ট্রোল রুম খোলা হয়েছে নৌবন্দরে। একইভাবে নথুল্লাবাদ বাস টার্মিনালেও পুলিশী নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, নৌবন্দর এবং বাস টার্মিনাল কেন্দ্রীয় যানজট রোধে ওয়ানওয়ে সহ নানা উদ্যোগ নেয়অ হয়েছে। ইতোমধ্যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে সিটি মেয়র সেরিনয়াবাত সাদিক আব্দুল্লাহ বুধবার গভীর রাতে নৌবন্দর পরিদর্শন করে নানা নিদের্শনা দিয়েছেন। সিটি করপোরেশনের উদ্যোগে লঞ্চ থেকে নামা যাত্রীদের ফ্রি বাসে নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনালে পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান জানান, ঈদে যাত্রী সেবা নিশ্চিতে ঢাকা-বরিশাল রুটে ২৮টি লঞ্চ চলছে। বৃহস্পতিবার থেকে সদরঘাটে ভীর বেড়েছে। তারা বরিশাল নৌবন্দরে সেচ্ছাসেবক, যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন।
বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের বাস মালিক গ্রুপের সভাপতি কিশোর কুমার দে বলেন, যাত্রীরা বাড়ি ফেরা শুরু করেছেন। যাত্রী চাপ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাড়ছে। তারা যাত্রীদের নিরাপত্তা একটি টিম গঠন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *