ঘোষণা ছাড়াই এলপিজির সিলিন্ডারের দাম বাড়ল ১০০ টাকা

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল নগরের নগরের গোঁড়াচাদ দাস সড়কের খুচরা ব্যবসায়ী জহিরুল ইসলাম বৃহস্পতিবার সকালে দোকান খুলে স্বাভাবিক নিয়মমতো লিকুইড প্রেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন। সকাল ১০টার পর গ্যাস কোম্পানীর এক পরিবেশককের সরবরাহকারীর ট্রাক এসে তাকে জানানো হলো, ১২ কেজি এলপিজির সিলিন্ডার মুল্য ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। পরে আরও কয়েকজন কোম্পানীর পরিবেশকদের কাছে ফোন দিয়ে ১০০ টাকা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হন জহিরুল ইসলাম। এভাবে পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার বরিশালের বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডার মূল্য ১০০ টাকা করে বৃদ্ধি পেয়েছে।
ফলে খুচরা ব্যবসায়ীদের ১২ কেজির সিলিন্ডার পাইকারী ১ হাজার ৩৫০ টাকা কিনে ভোক্তাদের কাছে বিক্রি করবেন ১ হাজার ৪০০ টাকা। নাগরিক জীবনে নিত্যপণ্যটির দাম আরেকদফা বৃদ্ধি পাওয়ায় সাংসারিক ব্যয়ও বাড়ল প্রতিটি পরিবারের। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দাম বৃদ্ধির পরই বৃহস্পতিবার পরিবেশকরা খুচরা ব্যবসায়ীদের সিলিন্ডার সরবরাহ করছেন না।
এলপিজি কোম্পানরি একাধিক পরিবেশকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে সমকালকে জানান, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিটি এলপিজি কোম্পানী থেকে দাম বৃদ্ধি করা হয়েছে। বুধবার রাতে কোম্পানী থেকে দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে তারা খুচরা ব্যবসায়ীদের বিষয়টি জানিয়ে দিয়েছেন। পরিবেশকদের দেয়া তথ্যমতে, কয়েকদিনের মধ্যে দাম আরও একদফা বাড়তে পারে।
এনিয়ে ক্ষোভ প্রকাশ করে খুচরা বিক্রেতা জহিরুল ইসলাম ও মো সেলিম জানান, মে মাসে ১২ কেজির সিলিন্ডারে সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৩৫ টাকা। কোম্পানীগুলো দাম বৃদ্ধি করায় তাদের এখন খুচরা বিক্রি করতে হবে ১ হাজার ৪০০ টাকায়। এক্ষেত্রে খুচরা ব্যবসায়ীরা ভ্র্যাম্যমান আদালতে হয়রানির শিকার এবং ভোক্তাদের রোষানলে পড়ার আশংকা রয়েছে। এই দুই ব্যবসায়ীসহ আরও কয়েকজন ব্যবসায়ী জানান, এলপিজি কোম্পানীর বরিশালের পরিবেশকরা খুচরা ব্যবসায়ীদের মূল্যরশিদ দেন না।
বেসরকারী যমুনা গ্যাস কোম্পানীর পরিবেশক মো. সুমন জানান, ডলারের মূল্য বাড়ায় কোম্পানী থেকে দাম বৃদ্ধি করা হয়েছে। বরিশালের পরিবেশকরা বুধবার রাতে নিজেদের মধ্যে সভা করে দাম বৃহস্পতিবার থেকে প্রতি সিলিন্ডারে ১০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেন। ওমেরা গ্যাস কোম্পানীর পরিবেশক মীর মাহফুজ জানান, তার কোম্পানীর ১২ কেজির সিলিন্ডার বুধবার পর্যন্ত খুচরা ব্যবসায়ীদের ১২৮০ টাকায় দিয়েছেন। বৃহস্পতিবার থেকে দিচ্ছেন ১৩৬০ টাকায়।
অরিয়ন গ্যাস কোম্পানীর পরিবেশক তরিকুল ইসলাম বলেন, কোম্পানীগুলো বুধবার রাতে দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার পরিবেশকদের সিলিন্ডার সরবরাহ করেননি। যে কারনে পরিবেশকরা খুচরা ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সিলিন্ডার দিতে পারেননি। খুচরা ব্যবসায়ীদের মূল্যরশিদ না দেওয়া প্রসঙ্গে তরিকুল বলেন, কিছুদিন পর পরই দাম ওঠানামা করে। তারা প্রশাসনের হয়রানি এড়াতে খুচরা ব্যবসায়ীদের রশিদ দেন না।
ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, ১২ এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত খুচরা দর ১ হাজার ৩৩৫ টাকার বেশী দামে কেউ বিক্রি করলে বিক্রেতাকে জরিমানা করা হবে। তিনি বৃহস্পতিবারও কয়েকজন খুচরা ব্যবসায়ীকে জরিমানা করেছেন। তবে বেশী দামে ক্রয় ক্রয় রশিদ খুচরা বিক্রেতাদের দেননা পরিবেশকরা এ প্রসঙ্গে সহকারী পরিচালক বলেন, খুচরা বিক্রেতারাও রশিদ ছাড়া পণ্য কিনে অন্যায় করছেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *