নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: যুবদলের বর্নাঢ্য র‌্যালী

Spread the love

নাগরিক রিপোর্ট:
যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশাল নগরীতে বর্নাঢ্য আনন্দ র‌্যালি করেছে নগর যুবদলের নেতাকর্মীরা।

নগর যুবদলের নেতা মাসুদ হাসান মামুনের নেতৃত্বে র‌্যালীটি শনিবার বিকাল সাড়ে চারটায় নগরীর জেনারেল হাসপাতাল চত্বর থেকে বের হয়। পরে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সেখানে সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল নেতা মাওলা রাব্বি শামীম, জাহিদ হোসেন, মনিরুল ইসলাম, আসাদুদুজ্জামান তৌহিদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *