হিজলা-মেহেন্দিগঞ্জে এমপি পংকজ সমর্থকরা ৪টি বিরোধীরা ২ ইউপিতে জয়ী

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪টিতে নৌকা এবং দুটিতে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার ৬ ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহন শেষে সন্ধ্যায় নির্বাচনী ফল ঘোষনা করা হয়। বিদ্রোহী দুজন স্থানীয় (বরিশাল- ৪) সংসদ সদস্য পংকজ দেবনাথ সমর্থিত প্রার্থী। এদুজনসহ মোট ৪ জন পংকজ নাথ অনুসারী চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। অপর দুজন জেলা আওয়ামীলীগের সমর্থিত।
বিজয়ীরা হলেন- হিজলার উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে নজরুল ইসলাম মিলন (নৌকা), ধুলখোলায় মাওলানা জসীম উদ্দীন (নৌকা) এবং মেহেন্দিগঞ্জ উপজেলার চরএক্করিয়া ইউনিয়নে মকিম তালুকদার (নৌকা), গোবিন্দপুর ইউনিয়নে বেল্লাল মোল্লা (নৌকা). লত ইউনিয়নে স্বতন্ত্র আবু রাশেদ মনি (ঘোড়া) এবং জয়নগর ইউনিয়নে মনির হোসেন (চশমা)।
উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথের পক্ষ-বিপক্ষ নিয়ে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ দুইভাগে বিভক্ত। এমপি বিরোধী গ্রুপ জেলা আওয়ামীলীগ সমর্থিত হিসাবে পরিচিত।
দুই উপজেলায় মোট ৮টি ইউনিয়নে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল। প্রার্থীদের সহিংসতায় নির্বাচনী পরিবেশ না থাকার কারনে গত সোমবার বিকালে বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মোট ৮ ইউনিয়নের মধ্যে মেহেন্দিগঞ্জের ৬ ইউনিয়নে জেলা আওয়ামীলীগ সমর্থিতরা এবং হিজলার দুই ইউনিয়নে এমপি পংকজ নাথের অনুসারীরা নৌকা প্রতীক মনোনয়ন পান। দলীয় বিরোধের জেরে মেহেন্দিগঞ্জের ৬ ইউনিয়নেই নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন এমপি পংকজ নাথের অনুসারীরা। অপরদিকে জেলা আওয়ামীলীগের ইন্ধনে হিজলার দুই ইউনিয়নেও নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৩ জন।
বুধবার সম্পন্ন হওয়া ৬টি ইউনিনের নির্বাচনে এমপি পংকজ অনুসারীরা ৪টিতে এবং জেলা আওয়ামীলীগ দুটিতে বিজয়ী হলো।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *