খাল নিয়ে রেশারেষির রাজনীতির অবসান চান বরিশালবাসী

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল নগরের খালগুলো দখলমুক্ত করে পানিরপ্রবাহ ফিরিয়ে আনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠগুলো রক্ষার দাবী জানিয়ে বক্তারা বলেছেন, খাল নিয়ে বরিশালে রাজনীতি হচ্ছে। যখন যারা ক্ষমতায় থাকেন তারা খাল দখলমুক্ত ও পুন:খনন করার প্রতিশ্রুতির রাজনীতি করেন। লোকদেখানো পরিস্কার-পরিচ্ছন্নতা করেন তারা। সম্প্রতি নগরের খাল খননের জন্য ১১ কোটি টাকা বরাদ্ধ হলেও ক্ষমতাসীন দলের দুই নেতার রেশারেষির কারনে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছেন। এ অবস্থার অবসান চান নগরবাসী।

বৃহস্পতিবার সকালে বরিশাল নগরের সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে ‘নদী-খাল-জলাশয়-মাঠ ও পরিবেশ রক্ষায় বরিশালের নাগরিক’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকার কলাবাগান তেতুলতলা খেলার মাঠ দখলমুক্ত আন্দোলনের নেত্রী সৈয়দা রতœা মানববন্ধনে অংশগ্রহন করেন।
তিনি বলেন, তেতুলতলা খেলার মাঠ দখলমুক্ত আন্দোলন সারাদেশে খেলার মাঠ ও পরিবেশ রক্ষা আন্দোলনের অনুপ্রেরনা। স্থানীয় সচেতন নাগরিক ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত আন্দোলন করতে পারলে বিজয় আসবেই। বরিশালবাসী এ ধরনের আন্দোলন গড়ে তুলতে পারলে তেতুলতলা মাঠ রক্ষার আন্দোলনের সংগঠকরা তাদের পাশে থাকবেন।

মানববন্ধনে আরও বক্তৃতা করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমম্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার, কমিউনিষ্ট পার্টির আ.ক.ম মিজানুর রহমান, ওয়ার্কার্স পার্টির অধ্যাপক নজরুল হক নীলু, বাসদের ডা. মনীষা চক্রবর্তী, গনসংহতি আন্দোলনের দেওয়ান আবদুর রশিদ নীলু, পরিবেশ আইনবিদ সমিতির লিংকন বায়েন, পরিবেশ আন্দোলনের রফিকুল ইসলাম ও সংগঠক কাজী মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠক নজরুল ইসলাম।

‘নদী-খাল-জলাশয়-মাঠ ও পরিবেশ রক্ষায় বরিশালের নাগরিক’’র সংগঠক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, মানববন্ধনে ৪ দফা দাবী জানানো হয়েছে। দাবীগুলো হচ্ছে- নগরের সকল খাল দখলমুক্ত, পুন:খনন ও সংরক্ষন, মাষ্টার প্লান অনুসারে সকল খাল-পুকুর উদ্ধার সংস্কার ও সংরক্ষন, শিশুদের খেলাধুলর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান খেলার মাঠের আকার ও অবস্থান অক্ষুন্ন রাখা এবং প্রত্যেক পাড়া-মহল্লায় উম্মুক্ত খেলার মাঠ তৈরী। শিবলু বলেন, এসব দাবীর পক্ষে জনমত তৈরীতে আগামী শনিবার নগরের অশ্বিনী কুমার হল চত্বরে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করা হবে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *