নাগরিক রিপোর্ট : বরিশালে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে নিজ ঘরে পায়ের রগ কাটা অবস্থায় সৈয়দ আ: লতিফের (৬০) মৃতদেহ পাওয়া গেছে। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে তারা মৃতদেহ উদ্ধার করা হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মাসুদ আলম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা প্রাথমিকভাবে ধারনা করছেন সৈয়দ আব্দুল লতিফ আত্মহত্যার জন্য ব্লেড দিয়ে নিজের দুই পায়ের রগ কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্ষক্ষরনে তার মৃত্য হয়েছে। তার মৃতদেহের পাশে একটি ব্লেড পাওয়া গেছে।
আত্মহত্যার কারন হিসাবে ওসি জানান, ২০০০ সালের দিকে পুকুরের ঘাটলা থেকে পড়ে গিয়ে পক্ষাঘাতগ্রস্থ হন। তার শরীর অবশ হয়ে যাওয়ায় তিনি হুইল চেয়ারের চলাফেরা করতেন। এনিয়ে তিনি হতাশায় ভূগছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। এজন্য বাসার ধরালো অস্ত্র লুকিয়ে রাখা হতো।
পারিবারিক সুত্রে সুত্রে জানা গেছে, সৈয়দ আব্দুল লতিফের একমাত্র ছেলে ঢাকায় এবং বিয়ে দেয়া তিন মেয়ে যার যার শ্বশুর বাড়িতে থাকেন। তিনি স্ত্রী ও বাবা-মা নিয়ে সলিয়াবাকপুরের গ্রামের বাড়িতে থাকতেন। রোববার লতিফের স্ত্রী বরিশালে নগরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ৯০ বছর উর্ধ্ব বাবা-মা বয়সের কারনে অসুস্থ থাকায় যার যার কক্ষে শয্যাশয়ী ছিলেন। এ সুযোগে আব্দুল লতিফ নিজ কক্ষে ব্লেড দিয়ে নিজের পায়ের রগ কেটে আত্মহত্যা করেন।
সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান লতিফুর রহমান জানান, দীর্ঘদিনের অসুস্থ্যতায় সৈয়দ আব্দুল লতিফ হতাশাগ্রস্থ ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি মানসিক ভারসম্যও হারিয়ে ফেলেন। হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।##
