বরিশালে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

Spread the love

নাগরিক রিপোর্ট : বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বরিশালে দলটির নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। সাম্প্রদায়িক সময়ের বরিশাল মহানগর বিএনপির এটি ছিল বড় শোডাউন। বাদ্যযন্ত্রের তালে তালে হাজার হাজার নেতাকর্মী শোভযাত্রায় অংশগ্রহন করেন। গুম হওয়া দলীয় নেতাকর্মীদের সন্ধানে বিভিন্ন ধরনের প্লাকার্ড এবং গুমের প্রতিকী চিহেৃর ডিসপ্লে প্রদর্শন করা হয় শোভাযাত্রায়।

বেলা ১১টায় নগরের সদর রোড অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু হয়ে ফজলুল হক এভিনিউ, চকবাজার, লাইন রোড ঘুরে পূনরায় অশ্¦িনী কুমার হল চত্বরে পৌছে শোভাযাত্র শেষ হয়। তার আগে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের খন্ড খন্ড শোভাযাত্রা অশ্বিনী কুমার হলে পৌছায়। শোভাযাত্রা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলী হায়দার বাবুল ও সদস্য সচিব মীর জাহিদুল কবির।

অপরদিকে বিএনপির উত্তর জেলা শাখার উদ্যেগে সদর রোড কীর্তণখোলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহ আলোচনা সভার সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *