নাগরিক রিপোর্ট : সদ্য গঠিত বরিশাল সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিত নেতারা। গতকাল শনিবার বরিশাল রিপোটার্স ইউনিটিতে (বিআরইউ) সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানানো হয়েছে। অনৈতিক সুবিধা নিয়ে এবং অগঠনতান্ত্রিকভাবে সদর উপজেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়েছে। সাংবাদিক সম্মেলন শেষে দুপুর ১ টায় একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিত নেতা এবং তাদের কর্মী সমর্থকরা। মিছিল শেষে অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি’র কার্যালয়ে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন।
গতকাল শনিবার বেলা ১২ টায় বিআরইউ’তে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সদ্য ঘোষিত সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য জিয়াউল ইসলাম সাবু।
সাংবাদিক সম্মেলনে জিয়াউল ইসলাম সাবু বলেন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু এবং সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল কোন রকম আলাপ আলোচনা ছাড়াই গত ১২ জুলাই সদর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করেন। কমিটি বিলুপ্ত করার আগে সদর উপজেলা বিএনপি’র সদ্য সাবেক সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চুর সঙ্গে কোন আলোচনা করেননি। এমনকি বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনসহ বিভিন্ন নেতাদের অনুরোধ ও পরামর্শ উপেক্ষা করে সদর উপজেলার কমিটি বিলুপ্ত করেন। পরে কাজী এনায়েত হোসেন বাচ্চু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বরাবরে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ পেয়ে আব্দুল আউয়াল মিন্টু সাংগঠনিক টিমের পরামর্শক্রমে বরিশাল সদর উপজেলার কমিটি গঠনের লিখিত নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু তার ফেসবুক আইডিতে বরিশাল সদর উপজেলা বিএনপির ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
সাংবাদিক সম্মেলনে জিয়াউল ইসলাম সাবু অভিযোগ করেন, জামায়ত থেকে বহিষ্কৃত বিতর্কিত নেতা নুরুল আমিনকে ঘোষিত সদর উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিমও নানাকারনে বিতর্কিত। অভিযোগ করা হয়, নুরুল আমিনকে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করা হলে ওই ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯২ জন নেতাকর্মী পদত্যাগ করেছিলেন।
এছাড়া চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাঢ়ীকে বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। অথচ, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সালাম রাঢ়ী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মাস্টারের প্রধান নির্বাচন সমন্বয়কারী। সাংবাদিক সম্মেলনে বলা হয় আগামী তিন দিনের মধ্যে কমিটি বাতিল করা না হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। ঘোষিত কমিটির নেতাদের শহরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মন্টু খান, সদস্য মামুন- অর রশিদ, আনোয়ার হোসেন, আব্দুল জব্বার সিকদার প্রমুখ।
সাংবাদিক সম্মেলন শেষে পদবঞ্চিত নেতারা তাদের কর্মীসমর্থকদের নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি’র কার্যালয়ে গিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টুকে বিকেল সাড়ে ৫ টায় মোবাইলে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি মিটিংয়ে আছি, পরে কথা বলবো’। ##

Your article helped me a lot, is there any more related content? Thanks!
Hi there, this weewkend is gpod inn favor off me, as tis moiment
i aam eading thijs wonderful infolrmative article
here att myy home.
my bblog – cnhub.xyz