বরিশাল সিটি কাউন্সিলর বাদশার আমেরিকায় ইন্তেকাল

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশররফ আলী খান বাদশা (৬৫) শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় আমেরিকার ঔবরিংয গবফরপধষ ঈবহঃবৎ এ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী—রাজিউন)। তিনি মুমুর্ষ অবস্থায় ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বিকাল বাংলাদেশ সময় বিকাল ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার সকাল থেকে বরিশাল নগরে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে।

মোশারফ আলী খান বাদশা ১৯৯৫ সাল থেকে তিনি টানা ১ বার পৌর কমিশনার ও ৪বার সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি দুই স্ত্রী ৪ ছেলে ও ৩ মেয়েসহ ভাই-বোন এবং অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

বাদশার ভাতিজা রিয়াজ খান জানান, মরহুমের মরদেহ বরিশালে আনা হবে। তার যাবতীয় প্রক্রিয়া পরিবার থেকে শুরু হয়েছে। বাংলাদেশে ফেরার দিনক্ষন চুড়ান্ত হওয়ার পর জানাজা ও দাফনের সময় জানিয়ে পরিবার থেকে জানানো হবে।##

১ Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *