সবকিছু ঠিক থাকলে বিয়ে করবেন মুনমুন

Spread the love

নাগরিক ডেস্ক : আড়াল ভেঙে দীর্ঘদিন পর পর্দায় হাজির হয়েছেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘রাগী’। এতে নতুন রূপে পর্দায় হাজির হয়েছেন তিনি। খলচরিত্রে অভিনয় করে এরই মধ্যে আলোচনায় এসেছেন তিনি।

বর্তমানে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মুনমুন। সেই প্রচারণার ফাঁকেই ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুনমুন। তার ভাষ্য, ‘আমার কাজের জায়গায় কাজ, সম্পর্কের জায়গায় সম্পর্ক। দুটোকে কখনো এক করিনি। ফলে আমি কখনোই মিডিয়ার কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়াইনি। এরকম কোনো ইচ্ছেও নেই।’

তিনি আরও বলেন, ‘আমার বিয়ে বিচ্ছেদ হয়েছে ৩ বছর পেরিয়ে গেছে। সত্যি কথা বলতে, একজনের সঙ্গে আমার সম্পর্ক আছে। সবকিছু ঠিক থাকলে বিয়ে করবো। তবে আগেই বলেছি, তিনি মিডিয়ার কেউ না। সময় হলে সব বলব।’

উল্লেখ্য, গত শুক্রবার দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমাটি। অ্যাকশন নির্ভর এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবির। তার বিপরীতে আছেন আঁচল আঁখি ও মৌমিতা মৌ। এ ছাড়াও আছেন শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ। এটি প্রযোজনা করেছেন জাকেরা খাতুন জয়া। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

১ Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *