নাগরিক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাফিয়া আক্তার (১১) নামক স্কুল ছাত্রী সাপের কামড়ে মারা গেছে। সোমবার রাতে প্রকৃতির ডাকে সারা দিতে সে ঘরের বাইরে গিয়েছিল। তখন সাপে দংশন করেছিল বলে স্বজনরা জানিয়েছে।
রাফিয়া বাকেরগঞ্জ উপজেলার দিয়ারচর গ্রামের রহিম সিকদারের মেয়ে। সে স্থানীয় পশ্চিম চরামদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
চরামদ্দি ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন খোকন দিয়ারচরে গ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রী রাফিয়ার মৃত্যু খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, রাফিয়া সোমবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে বের হয়। কিছুক্ষন পর ঘরে ফিরে ঘুমানোর জন্য বিছানায় যায়। তখন তার বাবা রাফিয়ার পা থেকে রক্ত বেরুতে দেখেন। রাফিয়ার কাছে জানতে চাইলে সে বলে ঘরের বাইরে বের হলে পোকা জাতীয় কিছু একটা তাকে কামড় দিয়েছে। তবে অন্ধকার থাকায় কামড় দেয়া পোকাটি সে দেখেনি। এতে তার বাবার সন্দেহ হলে তিনি রাফিয়াকে নিয়ে স্থানীয় একজন ওঝার কাছে রওনা হন। পথেই রাফিয়ার মৃত্যু ঘটে।##

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.