বাস ধর্মঘটের আল্টিমেটাম: গনসমাবেশ বাধাগ্রস্থের অভিযোগ বিএনপির

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে বিএনপির গনসমাবেশের আগের দিন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক গ্রুপ। মালিক পক্ষ সড়ক নিরাপত্তা নিশ্চিতকরনের দাবীতে ইতোমধ্যে বিভাগীয় কমিশনারকে লিখিত চিঠি দিয়েছে। তবে বিএনপি অভিযোগ করেছে, আগামী ৫ নভেম্বরের গনসমাবেশ বাধাগ্রস্থ করতে ক্ষমতাসীন দল বাস, লঞ্চ, খেয়া বন্ধ করে প্রতিবন্ধকতার সৃস্টি করতে চাচ্ছে।

বরিশাল বিভাগীয় কমিশনার বরাবর প্রেরিত বাস মালিক গ্রুপের চিঠিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বিভাগের ৬ জেলায় বাস ধর্মঘট আহ্বান করা হয়েছে। মহাসড়কে তিন চাকার যানবহনসহ অনুমোদহীন নসিমন-করিমন ও অন্যান্য যানবহন চলাচল বন্ধের দাবীতে তারা ধর্মঘট আহ্বান করেছে। অবশ্য আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গনসমাবেশ। এতে ব্যাপক সমাগম ঠেকাতে চট্রগ্রাম-খুলনার মতো বরিশালেও সব ধরনের যানবহন বন্ধ করে দেয়া হবে এমন আশংকা করছে বিএনপি। জানা গেছে, ৪ ও ৫ নভেম্বর ট্রাক-লঞ্চ এমনকি খেয়াঘাটও বন্ধ করে দেয়া হতে পারে। এমন প্রস্তুুতি চলছে বলে নানা সুত্রে জানা গেছে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কিশোর কুমার দে এ তথ্য স্বীকার করে বলেছেন, প্রশাসন তাদের দাবী না মানলে ৪ ও ৫ নভেম্বর পর্যন্ত বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বাস ও মিনিবাসসহ দুরপাল্লা পরিবহনের সকল রুটের চলাচল বন্ধ রাখা হবে। তিনি দাবী করেন বিএনপির সমাবেশের কথা তাদের জানা নেই। তাদের এই সিদ্ধান্ত অনেক আগের। এর সঙ্গে বিএনপির কর্মসুচী কিংবা সরকারের কোন যোগসুত্র নেই।

তবে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ওইসব চালাকিতে কাজ হবে না। বিএনপির গনসমাবেশ প্রতিরোধ করার ক্ষমতা আ’লীগের নেই। সাতঁরে আসলেও মানুষ সমাবেশে আসবে। ৫ নভেম্বর গনসমাবেশ হবেই। তিনি বলেন, সমাবেশ লোকজন না আসতে পারে এজন্য পরিবহন বন্ধ করার পায়তারা করছে ক্ষমতাসীন দল আ’লীগ।

এ প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, অনেক আগে থেকে বরিশালে গনসমাবেশ ডেকেছে বিএনপি। বাস মালিক গ্রুপ বিভাগীয় কমিশনারকে ধর্মঘটের আলিটমেটাম দিয়ে চিঠি দিয়েছে তা উদ্দেশ্যমুলক। বিএনপির সমাবেশে যাতে মানুষ না আসতে পারে এজন্য সরকার এমন পরিকল্পনা নিচ্ছে। বাস মালিক সমিতিও সরকারের একটি অংশ। খুলনা, ময়মনসিংহতে একই অবস্থা করেছে, বরিশালে তাই ব্যাতিক্রম দেখছি না।

মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু আজকের পত্রিকাকে বলেন, বাস মালিক তো আ’লীগের না। বিএনপির কাজই বিশৃংখলা সৃস্টি করা। শান্ত বরিশালকে অশান্ত করার পায়তারা করছে তারা। জনসভায় আসার জন্য যদি বাস, লঞ্চে তারা ভাড়া না দেয় তাহলে মালিকরা উঠতে বাধা দিতেই পারে। বরিশালে আ’লীগের ওই দিন কোন কর্মসুচী নেই। তবে নগরে বিশৃংখলা করলে আ’লীগ জনগনের স্বার্থে যা করার তাই করবে।

১ Comment

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *