ডাকাতিতে সহযোগীতা করার অভিযোগে ৫ আ’লীগ নেতাকর্মী বহিস্কার

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ডাকাতিতে সহযোগীতা করার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা সকলে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী।

বহিস্কৃতরা হলেন- দড়িচর-খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ান, ৮ নং ওয়ার্ড সভাপতি শহীদ দেওয়ান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোশারফ আকন, দলীয় কর্মী বাচ্চু ও কাশেম।
তাদের বহিস্কারদেশের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান জানান, রোববার রাতে উপজেলা আওয়ামীলীগের জরুরী সভায় তাদের বহিস্কার করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৫ নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর মেহেন্দিগঞ্জ পুলিশ ডাকাত সর্দার নাঈম দেওয়ানকে গ্রেপ্তার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা-ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের উপস্থিতিতে নাইম দেওয়ানকে সাংবাদিকদের সামনে আনা হলে তিনি ডাকাতিতে সহযোগী হিসাবে বহিস্কৃত হওয়া ৫ নেতার নাম বলেন। ওই বক্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সালাম দেওয়ান সাংবাদিকদের কাছে দাবী করেন, এমপি পঙ্কজ নাথের অনুসারী তিনি এমপি বিরোধী জেলা আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার। তাছাড়া মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে বিরোধ থাকায় তাকে ডাকাত দিয়ে ফাঁসানো হয়েছে।

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগ নিয়ন্ত্রিত স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিরোধের জেরে পঙ্কজ নাথকে গত সেপ্টেম্বরে আওয়ামীলীগের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর থেকে এমপি অনুসারীরা এলাকায় কোনঠাসা হয়ে আছেন

৩ Comments

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *