প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা

Spread the love

নাগরিক ডেস্ক  : ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ‍পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তার আগেদিন কুমারখালীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের চেয়ে আজ তাপমাত্রা বেড়েছে।

আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের চেয়ে আজ তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়েছে।

 

২ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *