ডেঙ্গুতে বরিশাল বিভাগে ঝরে গেল ৩৬ প্রাণ

Spread the love

নাগরিক রিপোর্ট:
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবারও বরিশালে ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন মোশাররফ (৬০), তাছলিমা (৫০) এবং মমতাজ (৫৮)। এ নিয়ে বরিশাল বিভাগে এ পর্যন্ত ৩৬জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২৩৭ জন। বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যে এটি নিশ্চিত হওয়া গেছে।

সুত্র জানায় মৃত ৩জনের মধ্যে মোশারফের বাড়ি ঝালকাঠী শহরে। তিনি বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া তাছলিমা এবং মমতাজের বাড়ি ভোলায়। তারা দুই জনই ভোলা সদর হাসপাতালে মারা যান।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২৩৭জন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্ত ১২ হাজার ৪৭৮জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের।

১ Comment

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *