‘নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে কঠোর ব্যবস্থা নিবে পুলিশ’

Spread the love

নাগরিক রিপোর্ট:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা নিয়ন্ত্রনে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ বাহিনী প্রস্তুুত রয়েছে। নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। নির্বাচন কমিশন পুলিশকে যে দায়িত্ব দেবে তা পালনের সক্ষমতা তাদের রয়েছে।

গতকাল রোববার বরিশাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আইজিপি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স রয়েছে সেই নীতিতে পুলিশ বাহিনী সকল দায়িত্ব পালন করছে। এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে পুলিশ জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রনে আনা সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে যদি কোন পুলিশ সদস্য আহত হয় তার জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে। সাথে সাথে আক্রমণকারী যারা তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আইজিপর সঙ্গে ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ বিভাগের পুলিশের উর্ধতন কর্মকর্তারা। পরে আইজিপি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।

১ Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *