বাল্য বিবাহ মুক্ত গ্রাম!

Spread the love

আমতলী সংবাদদাতা:
বরগুনার আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামকে রবিবার এক আনুষ্ঠানিক সভার মধ্যে দিয়ে বাল্য বিবাহ মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ঘোষণা দেন। ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ -এনএসএস এ কার্যক্রমের আয়োজন করেন।

আমতলী সদর ইউনিয়নের মানিকঝুরি গ্রামের বালুর মাঠে নাচনাপাড়া গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করার জন্য প্রায় ৫ শতাধিক কিশোর কিশোরী ও মায়েদের উপস্থিতিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের মিয়া।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, আমতলী থানার নারী ও কিশোর কিশোরী হেল্প ডেস্কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই খাদিজা বেগম, এনএসএস এর নির্বাহী পরিচালক শবুদ্দিন পাননা, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, যুবলীগের সহ-সভাপতি সাইফুল

ইসলাম বাদল, ওয়ার্ল্ড ভিশন আমতলী এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস প্রমুখ। সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাল্যবিবাহ মুক্ত গ্রাম গোষনার ফলক উম্মোচন করেন।

১ Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *