নাগরিক রিপোর্টঃ
বরিশালের উজিরপুর উপজেলার কচা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিশাত তাসনিম তানহা (১৬) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুর এলাকার কচা নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। তানহা ভবানীপুর এলাকার কামরুল হাসান নাসিম মোল্লার কন্যা । সে এবছর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীন হয়েছিল। এ ঘটনায় তানহার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
উজিরপুর ফায়ার সাভিসের ফায়ারম্যান মোঃ মামুন মঙ্গলবার রাত ১১টায় জানান, তাদের একাদিক টিম কচা নদীতে রাত ৮টা পযন্ত উদ্ধার কাজ চালিয়েও ওই কিশোরীর সন্ধ্যান পাননি। সকালে আবারও উদ্ধার কাজ শুরু হবে। নিখোঁজ তানহার মা রাবেয়া তালুকদার তানিয়া বলেন, দুপুরে তার ছেলে কচা নদীতে গোসল করতে নামে। তাই দেখে মেয়ে তানহা ও ঘাটে যায়। তিনিও দ্রুত নদীর ঘাটে পৌছান। পানির প্রবল স্রোতে তার মেয়ে ও ছেলে সহ তাকেও পানিতে ভাসিয়ে নিয়ে যায়। এসময় নদীতে চলাচলরত ট্রলার আমাদের দেখে আমার ছেলে ও আমাকে ট্রলারে উঠিয়ে ফেলে। কিন্তু আমার তানহা পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীরা নদীতে নেমে খোজাখুজি করলেও না পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে কয়েক ঘণ্টা সন্ধান করেও মেয়েকে উদ্ধার করতে পারেনি।
উজিরপুরের ফায়ার সার্ভিস টিম লিডার কলিমুল্লাহ বলেন, উদ্ধার কাজে বরিশাল থেকে ডুবুরি টিম আনা হয়। কিন্তু এখন পযন্ত পাওয়া যায়নি। এব্যাপারে উজিরপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালানো হয়। ফায়ার সাভিসের ডুবরী দল এখনও কাজ করছে। কিন্তু কিশোরীকে উদ্ধার সম্ভব হয়নি।

Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://www.binance.info/zh-CN/register?ref=VDVEQ78S
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://www.binance.info/ph/register-person?ref=B4EPR6J0