উজিরপুরে যুবকের লাশ উদ্ধার, পুলিশের ধারনা হত্যা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের উজিরপুরে নিখোঁজের তিনদিন পরে মেহেদী হাসান বেপারী (২৪) নামে প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে উজিরপুর থানা পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার ওটরা ইউনিয়নের মশাং মাধ্যমিক বিদ্যালয় এর পরিত্যক্ত বাড়ির জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: কামরুল আহসান এ তথ্য স্বীকার করেছেন।

নিহত যুবক ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মশাং গ্রামের কাসেম বেপারীর পুত্র। পুলিশের তথ্যমতে, যুবকের শরীরে আঘাতের চিহৃ থাকায় ঘটনাটি হত্যা হতে পারে।

স্থানের সূত্রে জানা যায়, মেহেদী হাসান তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আশেপাশ এলাকায় মাইকিং করা হয়। বুধবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে।

উজিরপুর থানার এসআই শফিকুল ইসলাম জানান, মৃতদেহের মাথায় আঘাত, গলায় কালো দাগ, নাকমুখে রক্ত ছিল। ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় শেবাচিম হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে।

১ Comment

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *