নাগরিক রিপোর্ট:
হলুদ মরিচের গুঁড়ার সাথে রং ও চাল মিশিয়ে বিক্রির অপরাধে দুটি মসলার কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে নগরীর হাটখোলা বাজার মরিচপট্টি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়।
জানা যায়, কারখানা দুটিতে দীর্ঘদিন ধরে মসলার ওজন বাড়ানোর জন্য চাল আর মসলার রং সুন্দর করার জন্য ভেজাল রং মিশিয়ে বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে ভোক্তা অধিকার।
হুমায়ূন মরিচ মিলের মালিক হুমায়ূন জানান, অতিরিক্ত মুনাফার আশায় তারা মসলার ওজন বাড়ানোর জন্য চাল আর রং সুন্দর করার জন্য ভেজাল রং মিশাতো।
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, চাল ও ক্ষতিকর রংয়ের সাথে খাওয়ার অনুপযোগী মরিচ ও হলুদ মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল হলুদ মরিচের গুঁড়ো। এমন সংবাদের ভিত্তিতে নগরীর হাটখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি মরিচ মিলের মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Your zeal is infectious. It’s hard not to get excited about the topics you share.
I admire how you decrypt complex ideas into accessible pieces.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.