বরিশালে নৌকার বিরুদ্ধে নির্বাচনে আ’লীগের সাদিক

Spread the love

নাগরিক রিপোর্ট:
জাতীয় নির্বাচন ঘিরে মর্যাদার আসন বরিশাল-৫ (মহানগর ও সদর ও) এ জটিল সীমকরন সৃস্টি হচ্ছে। এ আসনে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে গোটা বরিশালে। সাদিক মেয়র পদে মনোয়ন হারানোর পর সংসদ নির্বাচনেও দলের গুড লিস্টে না থাকায় মনোনয়ন পাননি।

মঙ্গলবার দুপুরে বরিশাল-৫ (সদর ও মহানগর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কার্যালয় থেকে সাদিকের পক্ষে আ’লীগ নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি জাহিদ ফারুক। আরও রয়েছেন লাঙ্গলের প্রার্থী ইকবাল হোসেন তাপস।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হাসান লিটু বলেন, দলীয় বাধা নিষেধ না থাকায় একটি অবাধ সুষ্ঠ ও উৎসবমুখর নির্বাচন উপহারের জন্য সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার রাতে নেতাকর্মীদের উপস্থিতিতে এক সভায় প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন সাদিক। ওই সভায় নগরের ৩০টি ওয়ার্ডের সভাপতি-সস্পাদক, সদর উপজেলার ইউপি চেয়ারম্যান এবং আলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত একাধিক নেতা জানান, আগামীকাল ২৯ নভেম্বর শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দেয়া হয়েছে। ওই সমাবেশে সাদিক তার প্রাথীতা ঘোষনা দিবেন। সোমবার রাত পৌনে ৯ টায় সভা শেষে সিদ্ধান্ত হয় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন। এরপর থেকে সাদিক অনুসারীর নেতাকর্মী ফেসবুকে পোষ্ট দিচ্ছেন- ‘খেলা হবে’।

সাদিকের বাসায় সভায় অংশ নেওয়া মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসাইন বলেন, নেতাকমীদের দাবীর মুখে সাদিক প্রাথী হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। কাল বুধবার বিএনপির হরতাল বিরোধী ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ আহ্বান করা হয়েছে। ওই সভায় সাদিক প্রাথী ঘোষনা দিবেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনে জাহিদ ফারুকের বিরুদ্ধে সাদিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দলের অধিকাংশ নেতাকর্মী তার সঙ্গে আছেন।

অপরদিকে এমপি জাহিদ ফারুক অনুসারী শহর আলীগের সাবেক সাধারন সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন বলেছেন, আমরাও ভোটের মাঠে অপেক্ষায় আছি সাদিকের। মেয়র থাকাকালীন যে দুর্নাম কুড়িয়েছেন তাতে জনগন সাদিককে ভোট দিবেন কিনা সন্দেহ আছে। তার জন্য নগরবাসী উন্নয়ন বঞ্চিত হয়েছে।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এর ঘনিষ্ঠ সহচর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন বলেন, প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে জাহিদ ফারুক গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নৌকার বাইরে তার (জাহিদ ফারুক) বিরুদ্ধে কেউ নির্বাচন করলে এর দায় তাকেই নিতে হবে। বরিশালের ছাত্রলীগ, যুবলীগ, আ’লীগ সহ সাধারন মানুষ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষে কাজ করবেন।

এদিকে জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেস্টা ইকবাল হোসেন তাপস গতকাল বরিশাল-৫ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি গত ১২ জুনের সিটি নিবাচনে তিনি জাপার মেয়র প্রাথী ছিলেন। এ প্রসঙ্গে তাপস বলেন, আ’লীগের কোন প্রার্থীর প্রতিই জনগনের আস্থা নেই। জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান প্রতিপক্ষের প্রতি। সিটি নিবাচনের মত যাতে ভোট না হয় এটা তিনি নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করেছেন।

এসব বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার বলেছেন, ‘ফ্রি স্টাইলে নয়, স্বতন্ত্র প্রার্থীর সিদ্ধান্ত দিবে দল।’

২ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *