মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি

Spread the love

নাগরিক ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নয়টি মামলায় জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত। তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী এ আদেশ দেন।

মির্জা ফখরুলের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এসব মামলা করা হয়েছিল।

এসব মামলায় আত্মপক্ষ সমর্থন করে গত বৃহস্পতিবার আবেদন করেছিলেন মির্জা ফখরুল। এর আগে মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করতে অস্বীকার করেন আদালত।

 

৪ Comments

  1. I admire the method in which you present ideas. Thanks for sharing this informative post with your readers.

  2. Reading your blog posts feels like attending a valuable class.

  3. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *