বরিশাল থেকে ফিরে পেট খারাপ পরীমণির

Spread the love

নাগরিক ডেস্ক:
সম্প্রতি বরিশাল থেকে ঢাকায় ফিরেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ঢাকায় ফিরেই ছেলে রাজ্যকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। শুধু তিনিই নন, বাসার সবাই অসুস্থ। কারণ, সবার হয়েছে ফুড পয়জনিং।

বিষয়টি নিয়ে ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয়, সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ, মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুণ্য (রাজ্য) এখনো হসপিটালাইজড!’

বেশ কিছু কাজ জমে আছে পরীর হাতে। এগুলো প্রসঙ্গেও ফেসবুকে তিনি বলেন, ‘নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল (শনিবার) আমার ওয়েব ফিল্ম ‘‘কাগজের বউ’’র প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি।’

সবাইকে সতর্ক করে এই নায়িকা আরও লিখেছেন, ‘শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস, শীতের সময় এসব থেকে সেফ থাকা মুশকিল।’

৪ Comments

  1. I am grateful for the time you put into providing all the necessary information.

  2. Your blog steadily captures my attention from start to finish. I find myself absorbed in every word you write.

  3. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

  4. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *