বঙ্গবন্ধুর সমাধিতে ববি উপাচার্যের শ্রদ্ধা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল বিশ্ববিদ্যলয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপাচার্যের সঙ্গে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যলয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি আরিফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক নূরউদ্দিন, গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের সভাপতি আরিফ সিকদার, সাধারণ সম্পাদক মহিন সরদার কালু প্রমূখ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে উপাচার্য সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

২ Comments

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *